পরীক্ষামূলক সংস্করণ

ট্রেন্ডিং নিউজ

হাইলাইটস

পাওনা টাকার জেরে বন্ধুকে হত্যার অভিযোগ

বগুড়ায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ফল ব্যবসায়ী ওয়াহেদ হোসেন নিঝুমকে (৩৭) কোমল পানীয়র সঙ্গে বিষাক্ত দ্রব্য মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইলের লাশ: বাসচালকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেনের লাশ উদ্ধারের ঘটনায় রাজ ক্ল্যাসিক বাসের চালক সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার লুডু খেলা নিয়ে হাতাহাতি, যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুঠোফোনে লুডু খেলা নিয়ে কথা কাটাকাটি ও মারধরের ঘটনায় রফিক মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সহকর্মী খুঁজছে...

allcrime.tv

job@allcrime.tv

পড়ুন

দুর্নীতির অভিযোগে বিমানের প্রকৌশল বিভাগে পদোন্নতি স্থগিত

দুর্নীতির অভিযোগের পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের সব পদোন্নতি কার্যক্রম স্থগিত করেছে মন্ত্রণালয়।

পাপন আমলের স্টেডিয়াম নির্মাণ ও বিপিএলের দুর্নীতির নথিপত্র তলব করল দুদক

পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ ও এ. আর. রহমানের কনসার্টসহ বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের মেয়াদের বিভিন্ন দুর্নীতির নথিপত্র তলব করেছে দুদক। পাপনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অনুসন্ধান চলছে।

প্রটোকল সংস্কৃতি ও আমলাতন্ত্রের অন্ধকার দিক

সরকারি প্রশাসনের প্রটোকল সংস্কৃতি ও আপ্যায়নের চাপ অধস্তন কর্মকর্তাদের দুর্নীতির দিকে ধাবিত করছে বলে দাবি করেছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী। তিনি আমলাতন্ত্রের নৈতিক স্খলন ও ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আহ্বান জানান।

অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, বিপুল সিম-চেকবই জব্দ

নরসিংদীতে অভিযান চালিয়ে অনলাইন বেটিং ও জুয়া চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের কাছ থেকে ২০টি সিম, নয়টি মোবাইল ফোন ও চেকবই জব্দ করা হয়েছে।

সাইবার নিরাপত্তায় চালু হলো দুটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম

বাংলাদেশে সাইবার নিরাপত্তা জোরদারে চালু হলো CIRS ও NRS। নতুন প্ল্যাটফর্মে সাইবার ঘটনা রিপোর্ট ও প্রতিষ্ঠানের নিরাপত্তা মূল্যায়ন করা যাবে।

পড়ুন

রাজধানীর দক্ষিণখানে বিদেশি পিস্তুল-গুলিসহ গ্রেপ্তার ৪

রাজধানীর দক্ষিণখান থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

সুপ্রিম কোর্টের ভবন নির্মাণে ৬.৩২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। টেন্ডার কারসাজি ও কাজ না করেই বিল তোলার অভিযোগ।

সিগারেটের দাম নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত

নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা বা তার বেশি করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্তে শুধু নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব বাড়ল

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার। সংসদ অধিবেশন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম দেখবেন তারা।

বিরোধী দলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের ভোগান্তির বিষয়ে সরকার সচেতন উল্লেখ করে তিনি বলেন, এই সংকট বর্তমান সরকারের তৈরি নয়।

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেল ‘জেলেনস্কির বিমান’

নরওয়ে যাওয়ার পথে জেলেনস্কিকে বহনকারী বিমান অল্পের জন্য ড্রোন হামলা থেকে রক্ষা পেয়েছে। মলদোভার আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশের পর বিমানটির উড্ডয়ন বিলম্বিত হয়।

৪৭ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়লেন ইমরান তাহির

৪৭ বছর ১৬৬ দিন বয়সে সিপিএলে ৫ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে ফাইফারের বিশ্বরেকর্ড গড়েছেন ইমরান তাহির। ছেলেকে নিজের প্রেরণা বলেছেন তিনি।

গাজায় বিকট শব্দে বিস্ফোরণ, ঘুমের মধ্যেই শেষ ৪ সদস্যের পরিবার

গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। বেইত লাহিয়া ও জাবালিয়ায় আরও হামলার খবর পাওয়া গেছে।

ভারতের কাছে ১৯০ পরমাণু ওয়ারহেড: মার্কিন সংস্থা

এফএএসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কাছে প্রায় ১৯০টি পরমাণু ওয়ারহেড থাকতে পারে। নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি হওয়ায় ভবিষ্যতে দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও বাড়তে পারে।