পরীক্ষামূলক সংস্করণ

বিএনপির বিরুদ্ধে জোট রাজনীতিতে প্রতারণার অভিযোগ তুললেন সারজিস আলম

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি তার জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে এবং রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করেনি।

সোমবার  দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংরক্ষিত নারী আসন বণ্টন নিয়ে তীব্র সমালোচনা করেন।

সারজিস আলমের দাবি, অতীতে বিএনপি নেতারা জাতীয় সরকারের কথা বললেও বাস্তবে জোট শরিকদের জন্য মন্ত্রিসভায় কোনো প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। তার ভাষায়, ২৫ সদস্যের মন্ত্রিসভায় জোটভুক্ত অন্য দলগুলো থেকে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা রাজনৈতিক অঙ্গীকারের লঙ্ঘন।

তিনি আরও অভিযোগ করেন, সংরক্ষিত নারী আসন বণ্টনের ক্ষেত্রেও বিএনপি জোট শরিকদের কোনো অংশ দেয়নি। তার মতে, ৩৬টি আসনের সবগুলোই দলটি নিজেদের মধ্যেই ভাগ করে নিয়েছে, যা তাদের রাজনৈতিক উদারতার ঘাটতি প্রকাশ করে।

একই পোস্টে তিনি অন্য একটি রাজনৈতিক জোটের উদাহরণ টেনে বলেন, তারা নির্ধারিত আসন থেকে শরিক দলগুলোকে কিছু আসন দিয়ে তুলনামূলকভাবে উদারতার পরিচয় দিয়েছে, যা ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...