পরীক্ষামূলক সংস্করণ

প্রবাসীদের জন্য সুখবর: বিনামূল্যে ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা সৌদির

বিনামূল্যে ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষাণা দিয়েছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যারা দেশ থেকে চূড়ান্ত বর্হিগমণ বা ফাইনাল এক্সিট হবেন তাদের ভিসার মেয়াদ বাড়াতে কোনো অর্থ খরচ করতে হবে না।

এ ছাড়া সৌদি সরকারের পক্ষ থেকে আবাসিক ভিসা, ভ্রমণ ভিসা এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের জন্য তিন মাস ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এ সময় ভিসার মেয়াদ বাড়াতে কোনো রকম অর্থ খরচ করতে হবে না।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের ভেতরে যারা ভ্রমণ ভিসায় এসে আটকা পড়েছেন তাদের তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়ে দেয়া হবে কোনো রকম অর্থ ছাড়াই। এ ছাড়া যারা করোনার কারণে দেশে বা দেশের বাইরে আছেন তাদের এক্সিট ও এন্ট্রি ভিসারও মেয়াদ বাড়ানো হবে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...