পরীক্ষামূলক সংস্করণ

বান্দরবানে রাবার বাগান থেকে ৩ শ্রমিক অপহরণ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে একটি রাবার বাগান থেকে তিনজন শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। রাতের আঁধারে মুখোশধারী দলটি স্টাফ কোয়ার্টারে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের তুলে নিয়ে যায়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩৮০ নম্বর আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগান–এর স্টাফ কোয়ার্টারে।

অপহৃত তিন শ্রমিক হলেন— নুরুল ইসলাম (২০), এনামুল হক (২০) এবং হাসান (২০)। তারা তিনজনই টেকনাফ এলাকার বাসিন্দা এবং ওই বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল কোয়ার্টারের দরজায় এসে ডাক দেয়। দরজা খোলার পরই তারা ভেতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। ওই সময় কোয়ার্টারে মোট ১৩ জন অবস্থান করছিলেন। পরে ওই তিনজনকে আলাদা করে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সময় উপস্থিত এক শ্রমিক জানান, হঠাৎ শব্দ শুনে তারা দরজা খোলার পরই মুখোশধারীরা তাদের ওপর চড়াও হয় এবং কাউকে প্রতিরোধ করার সুযোগ দেয়নি। যাওয়ার সময় দুর্বৃত্তরা কয়েকটি মোবাইল ফোন, দা ও টর্চলাইটও নিয়ে যায়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বাগান মালিক স্থানীয় রাজনৈতিক নেতা আবদুল করিম বান্টু বলেন, শ্রমিকরা তাকে ফোন করে অপহরণের বিষয়টি জানায় এবং সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ঘটনাটি তদন্তাধীন এবং অপহৃতদের দ্রুত উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

মাদক অভিযানে পুলিশের দেহ তল্লাশি, যা বলছে আইন

মেহেরপুরের গাংনীতে মাদক অভিযানের আগে পুলিশের দেহ তল্লাশির ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, পিআরবির বিধান অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করতেই এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

আসছে...