পরীক্ষামূলক সংস্করণ

হরমুজে পণ্যবাহী দুই জাহাজে গুলি করেছে আইআরজিসি

অল ক্রাইমস. টিভি ডেস্ক

হরমুজ প্রণালিতে চলাচলরত পণ্যবাহী দুটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। জাহাজ দুটি ইরানের উপকূল থেকে যথাক্রমে ১৫ ও ৮ নটিক্যাল মাইল দূরত্বে অবস্থান করছিল।

এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার ১৫ নটিক্যাল মাইল দূরে থাকা একটি জাহাজ ওমান উপকূলের কাছাকাছি ছিল। গুলিতে জাহাজটিতে সামান্য ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে একটি ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

ভ্যানগার্ড টেক নামের ওই সংস্থার তথ্য অনুযায়ী, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের একটি গানবোট জাহাজটির কাছে গিয়ে গুলি চালায়। তবে ক্রুরা সবাই নিরাপদ আছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জাহাজটি সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করছিল।

এদিকে ব্রিটিশ রয়্যাল নেভির নেতৃত্বাধীন সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, দ্বিতীয় জাহাজেও গুলি চালানো হয়। পরে সেটি মাঝ সমুদ্রে থেমে যায়। এই জাহাজটিও একটি পণ্যবাহী জাহাজ এবং এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...