পরীক্ষামূলক সংস্করণ

২০০ সরকারি ভবনকে স্বাস্থ্যসেবায় ব্যবহার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন খাতভিত্তিক নতুন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও প্রশাসনিক খাতে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, অব্যবহৃত সরকারি ভবনগুলোকে দ্রুত জনসেবামুখী কাজে ব্যবহার করা হবে। এর অংশ হিসেবে শহরাঞ্চলে পড়ে থাকা প্রায় ২০০টি সরকারি বহুতল ভবন স্বাস্থ্যসেবা খাতে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এসব ভবনকে আধুনিক হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য খাত নিয়ে তিনি আরও বলেন, শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করতে ইউনিসেফের সঙ্গে কাজ চলছে এবং প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার কিট সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কৃষি খাতে বড় ধরনের আধুনিকায়নের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের জন্য বিশেষ কৃষি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে কৃষকরা একসাথে একাধিক সেবা পাবেন এবং কৃষি সহায়তার জন্য আলাদা করে বিভিন্ন দপ্তরে যেতে হবে না।

তিনি আরও জানান, কৃষি উৎপাদন বাড়াতে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেচ ব্যবস্থা আধুনিকীকরণ, কৃষিযন্ত্রে ভর্তুকি, ন্যানো সার ব্যবহার এবং কোল্ডস্টোরেজ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রশাসনিক ও নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে সংসদ সদস্যদের জন্য ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে সরকারি কাজে প্রয়োজনীয় গাড়ি ব্যবহার করা যাবে, তবে ব্যক্তিগত সুবিধা হিসেবে এসব আর থাকবে না।

শিক্ষা খাতে নতুন কর্মসূচির অংশ হিসেবে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে একটি আধুনিক ও উন্নয়নশীল রাষ্ট্র গঠন করা। পাশাপাশি সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...