পরীক্ষামূলক সংস্করণ

দেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র দেবে সরকার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা পেপ্যাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তথ্যপ্রযুক্তি খাত সম্প্রসারণ, ফ্রিল্যান্সিং বাজার বড় করা এবং তরুণদের কর্মসংস্থান বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পেপ্যাল চালুর বিষয়টি এগিয়ে নিতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কাজ চলমান রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে প্রায় ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হবে। এরই মধ্যে ৭ হাজার ৫০০ জনকে এই কার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি নতুন ফ্রিল্যান্সার তৈরির জন্য প্রশিক্ষণ কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়তে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো বিষয়ে হাজার হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগামী কয়েক বছরে বিভিন্ন ব্যাচে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আইটি বিষয়ক প্রশিক্ষণ দেবে। এর মধ্যে সাইবার সিকিউরিটি, ডাটা অ্যানালিটিক্স, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ও পাইথন প্রোগ্রামিংসহ বিভিন্ন কোর্স অন্তর্ভুক্ত থাকবে।

সরকার আরও জানিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে।

বর্তমানে দেশে প্রায় ৮৩টি সরকারি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরে আরও কয়েকটি নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে তথ্যপ্রযুক্তি খাতকে কেন্দ্র করে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...