পরীক্ষামূলক সংস্করণ

ইউনিয়ন পরিষদ দলীয় প্রতীকবিহীন করার দাবী জানালেন মহসীন খান

হাবিবুল্লাহ মিজান, সম্পাদক, অল ক্রাইমস টিভি

ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মহসীন খান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় ও দলীয় প্রতীকবিহীন করার দাবী জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।

অল ক্রাইমস টিভির সাথে আজ রাতে এক টেলিফোন সাক্ষাৎকালে এই দাবী তিনি পুনর্ব্যাক্ত করলেন।

ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মহসীন খান ব্যাক্তিগত তহবিল থেকে দুর্গত মানুষদের ত্রাণ সাহায্য দিচ্ছেন

ঢাকা বিভাগের অন্যতম প্রভাবশালী সাবেক এই ইউপি চেয়ারম্যান বলেন, অবাধ, নিরপেক্ষ ও উপযুক্ত চেয়ারম্যান নির্বাচন ও স্থানীয় সরকার অবকাঠামো শক্তিশালী করতে হলে দলীয় প্রতীক বাদ দিয়েই নির্বাচন করতে হবে। এতে উপযুক্ত ও জনগনের ভোটে  চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসতে পারবেন।

মহসীন খান আরো বলেন,প্রতীকবিহীন নির্বাচন হলে জনগনও তাদের মনোনীত ও দুর্নীতিমুক্ত নির্দলীয় চেয়ারম্যান পাবেন।

তাঁর মতে দলীয় প্রতীক বন্ধ করলে প্রার্থীদের প্রতীক কেনাবেচার প্রবণতা বন্ধ হবে। এতে জনগন তাদের মনোনীত প্রার্থী বেছে নিতে পারবেন এবং ইউনিয়নের অবকাঠামো মজবুত হবে।

দলীয় প্রতিকের নির্বাচন হলে ইউনিয়ন পরিষদ পর্যায়ক্রমে দুর্বল হয়ে পড়বে এবং জনগনের নিকট জবাবদিহিতা হারাবে বলেও মহসীন খান তাঁর অভিমত ব্যাক্ত করেছেন।

দলীয় প্রতিকের নির্বাচনের কুফল সম্পর্কে তিনি আরো বলেন,এতে দলীয়করণ ও দুর্নীতি বাড়বে।

সাধারণ জনগন সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবে বলে তিনি  মনে করেন।

মহসীন খান বলেন,মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় ও দলীয় প্রতীকবিহীন নির্বাচন করার জন্য।

 

প্রধান খবর

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

মাদক অভিযানে পুলিশের দেহ তল্লাশি, যা বলছে আইন

মেহেরপুরের গাংনীতে মাদক অভিযানের আগে পুলিশের দেহ তল্লাশির ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, পিআরবির বিধান অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করতেই এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তাকে নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে, আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আসছে...