পরীক্ষামূলক সংস্করণ

চীনের সহায়তায় দুটি গ্যাস অনুসন্ধান কূপ খননের প্রস্তুতি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশের জ্বালানি চাহিদা মেটাতে গভীর শিলাস্তরে গ্যাস অনুসন্ধান বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ‘শ্রীকাইল ডিপ-১’ ও ‘মোবারকপুর ডিপ-১’ নামে দুটি অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই দুটি কূপ খননে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭১৪ কোটি টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, ‘৩টি অনুসন্ধান কূপ খনন’ প্রকল্পের আওতায় টার্ন-কি ভিত্তিতে এই কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চীনের চায়না হুয়াডিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিএইচইসি)-কে এ কাজ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭১৩ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। বৈঠকে অনুমোদন মিললে দ্রুত পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

সংশ্লিষ্টদের মতে, দেশে গ্যাসের মজুত বাড়াতে এখন গভীর স্তরে অনুসন্ধান জরুরি হয়ে পড়েছে। কারণ, বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর অধিকাংশই অগভীর স্তরে অবস্থিত। ফলে নতুন মজুত খুঁজে বের করতে গভীর স্তরে অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রকল্প অনুযায়ী কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল এলাকা এবং পাবনার সুজানগরের মোবারকপুর এলাকায় প্রায় ৬ হাজার মিটার গভীরতায় দুটি কূপ খনন করা হবে। এছাড়া মৌলভীবাজারের রাজনগরে ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের দক্ষিণাংশে আরও একটি কূপ খননের পরিকল্পনা রয়েছে।

বাপেক্সের তথ্য অনুযায়ী, তিনটি কূপ সফলভাবে খনন করা গেলে প্রায় ১ হাজার ১৮ বিসিএফ উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া যেতে পারে। প্রাথমিকভাবে গ্যাসের মোট সম্ভাব্য মজুত (জিআইআইপি) ধরা হয়েছে প্রায় ১ হাজার ৬৯৬ বিসিএফ।

প্রকল্পটি ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের জন্য নির্ধারণ করা হয়েছে। এর মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৩৬ কোটি ২৫ লাখ টাকা, যার মধ্যে ৯০৯ কোটি টাকা সরকার ঋণ হিসেবে দেবে এবং বাকি অর্থ বাপেক্স নিজস্ব তহবিল থেকে জোগান দেবে।

এদিকে একই বৈঠকে জ্বালানি ও খাদ্যপণ্য আমদানি সংক্রান্ত আরও কয়েকটি প্রস্তাব উঠতে পারে। এর মধ্যে স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কেনা, পাম অলিন ও মসুর ডাল আমদানির প্রস্তাব এবং বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের বিষয়ও আলোচনায় আসতে পারে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...