পরীক্ষামূলক সংস্করণ

ক্ষমতার অপব্যবহার মেনে নেওয়া হবে না: আইজিপি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশ জনগণের সেবক, আর জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই বাহিনীর প্রধান দায়িত্ব।

শনিবার (২৫ এপ্রিল) খুলনা বিভাগে পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান ও সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, থানাকে সাধারণ মানুষের জন্য আরও সহজগম্য, জনবান্ধব ও আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তি ও সাইবার ট্র্যাকিংসহ সব ধরনের আইন প্রয়োগে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে পুলিশকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় তিনি বলেন, কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে দ্রুত তদন্ত, সঠিক রিপোর্টিং এবং সময়মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ জরুরি।

খুলনা বিভাগের পুলিশ কর্মকর্তারা সভায় বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরলে আইজিপি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

এর আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে গার্ড অব অনার গ্রহণ করেন এবং থানা ভবন পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...