পরীক্ষামূলক সংস্করণ

সংবাদকর্মীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহ্বান ডিইউজের

নিজস্ব প্রতিবেদক;
জুলাই মাসের চলতি সপ্তাহের মধ্যে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।
আজ সোমবার (১৩ জুলাই ) ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে প্রিন্ট ও অনলাইন সংবাদ এবং টেলিভিশন মালিকদের প্রতি এ দাবি জানান।বিবৃতিতে নেতারা বলেন, বেশির ভাগ প্রিন্ট ও অনলাইন সংবাদ এবং টেলিভিশন কর্তৃপক্ষ এখনও জুন মাসের বেতন বকেয়া রেখেছে।উৎসব ভাতা পরিশোধেরও উদ্যোগ নেয়নি অনেক প্রতিষ্ঠান। যা উদ্বেগজনক।
নেতারা অবিলম্বে বাংলাদেশের খবর, দ্যা ইন্ডিপেন্ডেন্টসহ যেসব সংবাদপত্র নিয়ম নীতি লঙ্ঘন করে প্রিন্টভার্সন বন্ধ রেখেছে, তাদের প্রকাশনা চালু এবং বকেয়া বেতনাদি দ্রুত পরিশোধের আহবান জানান।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...