পরীক্ষামূলক সংস্করণ

ইরান জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয়: ইরাভানি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, ইরান জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয়। হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক সামুদ্রিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরতেই তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি দাবি করেন—অত্যন্ত অস্থিতিশীল পরিবেশে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চলাচলের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরাভানি আরও অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক পক্ষ যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ উপেক্ষা করে দ্বৈতনীতি অনুসরণ করছে। তার মতে, সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে যেসব উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের ওপর চাপ অব্যাহত থাকবে এবং নতুন আলোচনার প্রস্তাবের জন্য ওয়াশিংটন অপেক্ষা করবে। তবে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইন অনুযায়ী সামরিক অভিযানের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়—এ বিষয়টিও আলোচনায় এসেছে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...