পরীক্ষামূলক সংস্করণ

তেলের দাম ১৪০ ডলার পর্যন্ত যেতে পারে

অল ক্রাইমস.টিভি ডেস্ক

মার্কিন নৌ-অবরোধ ও বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে তেলের দাম নিয়ে তীব্র মন্তব্য করেছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের চাপের কারণে বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যেই ১২০ ডলার ছাড়িয়েছে এবং পরিস্থিতি চলতে থাকলে তা ১৪০ ডলারে পৌঁছাতে পারে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদনে বলা হয়েছে, গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্যকে ব্যঙ্গ করে মন্তব্য করেন। তিনি লেখেন, ট্রাম্পের ঘোষণার পরও নির্ধারিত সময়সীমায় ইরানের কোনো তেলকূপে কোনো ধরনের বিস্ফোরণ ঘটেনি।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, তিন দিনের মধ্যে ইরানের তেল অবকাঠামোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। সেই প্রসঙ্গ টেনে গালিবাফ বলেন, চাইলে এই সময়সীমা আরও বাড়িয়ে সরাসরি পর্যবেক্ষণের (লাইভস্ট্রিম) ব্যবস্থা করা যেতে পারে।

তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতিনির্ধারকদেরও সমালোচনা করে বলেন, অবরোধের কৌশল উল্টো ফল দিচ্ছে এবং তা বৈশ্বিক তেলের বাজারকে আরও অস্থির করে তুলছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌ-অবস্থান ও চাপের কারণে ইরানের ওপর বাণিজ্যিক সীমাবদ্ধতা রয়েছে। ওয়াশিংটনের লক্ষ্য তেহরানের তেল রপ্তানি সীমিত করা। তবে এই পরিস্থিতিতে বিশ্ববাজারে সরবরাহ কমে যাওয়ায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬ শতাংশ বেড়ে প্রায় ১১৮ ডলারে পৌঁছেছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায় হিসেবে দেখা হচ্ছে।

প্রধান খবর

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

মাদক অভিযানে পুলিশের দেহ তল্লাশি, যা বলছে আইন

মেহেরপুরের গাংনীতে মাদক অভিযানের আগে পুলিশের দেহ তল্লাশির ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, পিআরবির বিধান অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করতেই এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তাকে নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে, আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আসছে...