পরীক্ষামূলক সংস্করণ

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে  ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারী টার্মিনাল কেন্দ্র থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এ তেল আসা শেষ হয়।  পার্বতীপুরের ডিপোতে এপ্রিল মাসে এ চালানের ৫ হাজার টনসহ মোট ২৫ হাজার টন ডিজেল এলো।  ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী এ তথ্য নিশ্চত করেছেন।

দুদেশের চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ২৮ এপ্রিল থেকে ভারতের নুমালীগড় টার্মিনালে পাম্পিং শুরু হয়ে ৩০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে জ্বালানি তেল গ্রহণের সামগ্রিক কার্যক্রম শেষ হয়।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চুক্তি অনুযায়ী ভারতের নুমালীগড় থেকে ভূমির নিচে স্থাপিত পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে।  গত মার্চ মাসে মোট ২২ হাজার টন ডিজেল এসেছে। মে মাসে আরও পর্যাপ্ত ডিজেল আনা হবে বলে জানিয়ছেন ডিপোর একাধিক সূত্র।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...