পরীক্ষামূলক সংস্করণ

মাদরাসা শিক্ষকের লালসায় ১১ বছরের শিশু এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

নেত্রকোণার মদনে মাদরাসা শিক্ষকের লালসার শিকার হয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা এবং জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

নেত্রকোণা জেলার মদন উপজেলায় এক ভয়াবহ ও ন্যাক্কারজনক ঘটনা প্রকাশ্যে এসেছে। উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে নিজ মাদরাসার ১২ বছর বয়সী (চিকিৎসকের মতে ১১ বছর) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি সাত মাসেরও বেশি সময়ের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগী শিশুটি ওই এলাকার এক বিধবা নারীর একমাত্র সন্তান। অভাবের তাড়নায় শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন এবং শিশুটি তার নানির কাছে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে আমান উল্লাহ সাগর এই মাদরাসাটি প্রতিষ্ঠা করেন, যেখানে তার স্ত্রীও প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে শিক্ষক সাগর ওই শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। লোকলজ্জা ও প্রাণের ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে। গত ১৮ এপ্রিল থেকে অভিযুক্ত শিক্ষক মাদরাসা থেকে ছুটি নিয়ে আত্মগোপনে চলে যান। এদিকে শারীরিক অসুস্থতার কারণে শিশুটিও গত পাঁচ মাস ধরে মাদরাসায় যাওয়া বন্ধ করে দিয়েছিল।

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা সিলেট থেকে বাড়িতে আসেন। মায়ের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি সব ঘটনা খুলে বলে। এরপর গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে মদন থানায় আমান উল্লাহ সাগরকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক বর্তমানে তার স্ত্রী-সন্তানসহ পলাতক রয়েছেন।

চিকিৎসাগত তথ্যে জানা গেছে, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তার জানিয়েছেন, শিশুটির বর্তমান বয়স মাত্র ১১ বছর, উচ্চতা সাড়ে চার ফুটের কম এবং ওজন মাত্র ২৯ কেজি। তার শরীরে মারাত্মক রক্তশূন্যতা (হিমোগ্লোবিন ৮.২) এবং অপুষ্টি রয়েছে। শিশুটির গর্ভে থাকা ভ্রূণের বয়স প্রায় ২৭ সপ্তাহ বা তার বেশি। শিশুটির সরু পেলভিসের তুলনায় গর্ভস্থ বাচ্চার মাথার মাপ অনেক বড় হওয়ায় স্বাভাবিক প্রসব কোনোভাবেই সম্ভব নয়। এমনকি সিজারিয়ান সেকশনের জন্য প্রয়োজনীয় অ্যানেস্থেশিয়া দেওয়াও এই বয়সের ও ওজনের একটি শিশুর জন্য বড় চ্যালেঞ্জ।

বর্তমানে শিশুটি এবং তার পরিবার চরম মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। চিকিৎসকের মতে, শিশুটি তার জীবনের প্রথম মাসিক হওয়ার অভিজ্ঞতা পাওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মা ও গর্ভস্থ সন্তান উভয়ের জীবনই চরম ঝুঁকির মুখে। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, মামলাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...