পরীক্ষামূলক সংস্করণ

রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল সিলগালা

ঢাকা : রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নেগেটিভ ব্যক্তিকে করোনা পজেটিভ বলে ভর্তি রেখে অতিরিক্ত বিল করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসব অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করার আদেশ দেয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে এ তথ্য জানান বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

তিনি বলেন, এছাড়াও এই হাসপাতালে কোভিড-১৯ টেস্টের অনুমতি পাওয়ার আগে থেকে রোগীদের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট দেয়া হতো। অপরদিকে গত ১ বছর আগেই হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে।

এসব অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করা হবে। হাসপাতালের মালিক ও জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

এর আগে বিকেলে হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ইতোমধ্যে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. আশিক বিল্লাহ বলেন, রিজেন্ট হাসপাতালে যে অভিযান চালানো হয় সেই ধারাবাহিকতায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালেও অভিযান পরিচালনা করা হয়। রিজেন্ট হাসপাতালের মতো এখানেও গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...