পরীক্ষামূলক সংস্করণ

বিদেশি চিকিৎসকদের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

অল ক্রাইমস.টিভি ডেস্ক

যুক্তরাষ্ট্র ৩৯টি দেশের চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংস্থান সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানিয়েছে, চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট ও অভিবাসন সংক্রান্ত আবেদন প্রক্রিয়া আবার চালু করা হয়েছে।

এর আগে এসব দেশের চিকিৎসকদের ওপর নিষেধাজ্ঞা জারির কারণে যুক্তরাষ্ট্রে তাদের ভিসা ও গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এতে হাসপাতালগুলো বিদেশি চিকিৎসকদের ওপর নির্ভরতা কমিয়ে অনেককে ছুটিতে পাঠায়, যার ফলে স্বাস্থ্য খাতে সংকটের আশঙ্কা তৈরি হয়।

বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভেনেজুয়েলার চিকিৎসকেরা সবচেয়ে বেশি প্রভাবিত হন। যুক্তরাষ্ট্রে মোট চিকিৎসকের প্রায় এক-চতুর্থাংশ বিদেশি হওয়ায় এই নিষেধাজ্ঞা বড় ধরনের চাপ সৃষ্টি করে।

পরে বিভিন্ন চিকিৎসক সংগঠন সরকারের কাছে এই নীতি পুনর্বিবেচনার আহ্বান জানায়। তাদের মতে, বিষয়টি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ছিল।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিকিৎসকেরা সুবিধা পেলেও, যারা দেশের বাইরে আছেন তাদের ক্ষেত্রে আগের ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...