পরীক্ষামূলক সংস্করণ

৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আলাস্কা

আন্তর্জাতিক ডেস্ক;

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে আশপাশের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে আঘাত হেনেছে এ ভূমিকম্প।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ভূস্তর থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে।

মাত্রা অনুসারে এটিই হচ্ছে চলতি বছরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। এর জেরে দক্ষিণ আলাস্কা ও আলাস্কা পেনিনসুলায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সতর্কবার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...