পরীক্ষামূলক সংস্করণ

রাজধানীতে ‘অজ্ঞান পার্টির’ ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালবাগ থেকে ‘অজ্ঞান পার্টির’ আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন- রানা শিকদার (২৪), জুম্মাত (২৪), সোহেল রানা (৩৫), বিল্লাল (৩০), আলী হোসেন (৪২), সোহেল (২৬), জহুরুল (২৪) ও হেলাল (২৭)।

লালবাগ বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসুউদ এ তথ্য নিশ্চিত করেছেন।

লালবাগ বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসুউদ জানান, রানা সিকদারের নেতৃত্বে ‘অজ্ঞান পার্টির’ আট সদস্যের একটি গ্রুপ ধোলাইখাল এলাকার পশুর হাটে বেপারি ও ক্রেতাদের অচেতন করে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে লালবাগ এলাকায় সমাবেত হয়েছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, এসময় তাদের কাছে ১০০টি চেতনানাশক বড়ি, চারটি স্প্রে বোতল, চারটি মলমের কৌটা ও মরিচের গুঁড়া জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা হয়েছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...