পরীক্ষামূলক সংস্করণ

১ লাখ প্রাথমিক শিক্ষার্থী বিনামূল্যে জুতা পাচ্ছে সরকারের পক্ষ থেকে

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক যুগান্তকারী সহায়তা কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার, যার অধীনে প্রথম ধাপে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে উন্নত মানের জুতা প্রদান করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গৃহীত এই নতুন পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলার দুটি করে বিদ্যালয়ের প্রথম শ্রেণির সকল শিক্ষার্থী মানসম্মত স্কুল জুতা পাবে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী জানান, শিশুদের মাঝে বৈষম্য দূর করতে এবং তাদের শিক্ষা জীবনকে আরও মর্যাদাপূর্ণ করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। দেশের বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিলের অর্থ সহায়তায় এই প্রকল্পে অনুদান প্রদান করবে বলে আশ্বস্ত করেছে।

প্রতিমন্ত্রী সভায় গুরুত্বারোপ করেন যে, জুতার মান এবং স্টাইলে যেন কোনো বড় ধরনের পার্থক্য না থাকে, কারণ গুণগত মানের বৈষম্য শিশুদের মনে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই সকল প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মান এবং নির্দিষ্ট নকশা নির্ধারণ করা হবে। এই কার্যক্রমকে সফল ও স্বচ্ছ করতে তিনি একটি কারিগরি ও গুণগত মান নির্ধারণী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও লেদার ইনস্টিটিউট, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং সহযোগী কোম্পানিগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। জুতার ডিজাইন থেকে শুরু করে কোয়ালিটি চেকিং ও সার্টিফিকেশন—সবকিছুই আন্তর্জাতিক মান অনুযায়ী সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সীমিত পরিসরে শুরু হওয়া এই পাইলট প্রকল্পটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...