পরীক্ষামূলক সংস্করণ

অভিনয়টাই করতে চাই, রাজনীতিতে আর নয়: দেব

অল ক্রাইমস.টিভি ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে যোগ দিয়ে সাংসদ হিসেবে নিজের আলাদা অবস্থান তৈরি করেন তিনি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এবার অভিনয়েই বেশি মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই তারকা।

বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান দেব। এক পোস্টে তিনি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তারা রাজ্যের উন্নয়ন, শান্তি ও মানুষের মতামতের প্রতি গুরুত্ব দেবে।

পাশাপাশি বাংলা চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। দেব বলেন, চলচ্চিত্র জগতে বিভাজন ও নিষেধাজ্ঞার সংস্কৃতি দূর করে ঐক্য ও সৃজনশীলতার পরিবেশ তৈরি করা প্রয়োজন। তার মতে, বাংলা চলচ্চিত্র শিল্পের উন্নয়ন সম্ভব পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে।

নিজের নির্বাচনী এলাকা ঘাটালের উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা কামনা করেন দেব। তার ভাষায়, এটি শুধু রাজনৈতিক বিষয় নয়, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দলের পরাজয়ে কষ্ট পেলেও রাজ্যের এই রাজনৈতিক পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। দেবের মতে, এতে চলচ্চিত্র অঙ্গনে কাজের পরিবেশ আরও স্বাভাবিক হবে এবং নতুন সুযোগ তৈরি হবে।

এদিকে তিনি স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে রাজনীতিতে কম জড়িয়ে অভিনয়েই বেশি মন দিতে চান। অভিনয়ই তার মূল জায়গা এবং ভবিষ্যতেও সেখানেই নিজেকে বেশি ব্যস্ত রাখতে চান বলে জানান তিনি।

তৃণমূলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। অনেকেই তাকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন, আবার অনেকে চান তিনি পুরোপুরি সিনেমাতেই মনোযোগ দিন।

বিশ্লেষকদের মতে, সমালোচনার বড় অংশটি ‘রাজনীতিক দেব’-কে ঘিরে হলেও ‘অভিনেতা দেব’ এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয় ও গ্রহণযোগ্য।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...