পরীক্ষামূলক সংস্করণ

তারেক রহমানের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার

অল ক্রাইমস. টিভি ডেস্ক

চীনের জনগণ ও সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি বলেন, চীনের জনগণ ও সরকার তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় রয়েছে। বিএনপির সাম্প্রতিক সফরকে ঘিরে দেশটির জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গিয়েছে এবং চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমেও এই সফর গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির সাম্প্রতিক চীন সফর পরবর্তী এক নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে চীনে আমন্ত্রণের জন্য দেশটির সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
তিনি বাংলাদেশ ও চীনকে ঘনিষ্ঠ বন্ধুপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘লুক ইস্ট পলিসি’ এবং খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ফখরুল বলেন, তারেক রহমান তার বাবা-মায়ের দেখানো পথ অনুসরণ করে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবেন।
তিনি দুই দেশের মধ্যে শিল্প, সাহিত্য, বাণিজ্য, অর্থনীতি ও প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিকভাবে টেকসই হওয়ার যাত্রায় চীনের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিএনপি প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সংসদ সদস্যরা এবং দলের শীর্ষ নেতারা।
অন্যদিকে, চীনা প্রতিনিধিদলের মধ্যে রাষ্ট্রদূতের পাশাপাশি মিশনের উপপ্রধান লিউ ইউয়িনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...