পরীক্ষামূলক সংস্করণ

হাটহাজারী মাদ্রাসা মাঠে আল্লামা শফীর জানাজা ও দাফন

নিজস্ব প্রতিবেদক; অল ক্রাইমস ডট টিভি:

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফীর নামাজে জানাজা আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টায় হাটহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তার ছেলে আনাস মাদানী।

আজ শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা শফী। তার মরদেহ হাসপাতাল থেকে ঢাকার ফরিদাবাদ মাদরাসায় গোছল-কাফনের জন্য নেয়া হয়েছে। রাতে হাটহাজারী মাদরাসায় মরদেহ নেয়া হবে বলে জানা গেছে।

শনিবার ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত হাটহাজারী মাদরাসার কনযুদ্দাকায়েক শ্রেণীকক্ষে শেষবারের মতো দেখার জন্য মরদেহ রাখা হবে।

জানাজা শেষে মাদরাসা ক্যাম্পাসে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রধান খবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা, বৃহস্পতি-শুক্রবার বন্ধ থাকবে সিলিন্ডারের দোকান

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার সুস্পষ্ট নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়তে এসব অধিকারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আসছে...