পরীক্ষামূলক সংস্করণ

বরুড়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত বিশাল সভামঞ্চ

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে একনজর দেখতে ও তার বক্তব্য শুনতে প্রস্তুত বরুড়ার হাজারো মানুষ।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেবেন।

তারেক রহমানকে ঘিরে ইতোমধ্যেই পথসভার মাঠে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। বরুড়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগান নিয়ে সভাস্থলে আসছেন দলীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে সাজানো হয়েছে সভামঞ্চ ও আশপাশের এলাকা।

পথসভায় সভাপতিত্ব করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ আরও অনেকে উপস্থিত থাকার কথা রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, প্রধানমন্ত্রীর বরুড়া আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যেই হাজারো নেতাকর্মী ও সমর্থক সভাস্থলে উপস্থিত হয়েছেন এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়বে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোটা এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...