পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত জ্বালানি তেলের দাম কমানো হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়ানোর অপ্রিয় সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

রবিবার (৩১ মে) রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “প্রতি মাসেই মূল্য সমন্বয় করা হয়। এপ্রিল মাসে করা হলেও মে মাসে তা করা হয়নি। একান্ত উপায়হীন হয়েই সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”

তিনি আরও জানান: দেশের মোট জ্বালানি ভোগের ৬৬ শতাংশই ডিজেল। ডিজেলে সবচেয়ে বেশি ভর্তুকি দিতে হলেও সাধারণ মানুষের কথা চিন্তা করে এর দাম আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে। মধ্যপ্রাচ্য সংকট দ্রুত কেটে যাবে বলে সরকার আশাবাদী।

অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব নিয়ে স্পষ্ট করেন, বৈশ্বিক বাজারে তেলের দাম কমার সাথে সাথেই দেশের বাজারেও তা কমিয়ে সমন্বয় করা হবে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...