পরীক্ষামূলক সংস্করণ

আদাবরে ২ সাংবাদিকের ওপর হামলা, আটক ২

হামলার শিকার দুই সাংবাদিক নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের অনুসন্ধানী বিষয়ক অনুষ্ঠান টিম আন্ডারকাভারের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইমুর হাসান শুভ ও দৈনিক আমার বাংলা পত্রিকার অপরাধ বিষয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমন।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদাবরে ২ সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে আদাবর থানাধীন মনসুরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২ দুর্বৃত্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের অনুসন্ধানী বিষয়ক অনুষ্ঠান টিম আন্ডারকাভারের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইমুর হাসান শুভ ও দৈনিক আমার বাংলা পত্রিকার অপরাধ বিষয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমন।

আটকরা হলেন- আদাবর থানার ঢাকা হাউজিংয় এলাকার মৃত শরিফ মাতুব্বরের ছেলে মোঃ সুমন মাতুব্বর (৪০) ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইইসুফপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মোঃ মনির হোসেন (৪৫)।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে সিরাজ মিয়া নামে এক চা দোকানির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা সিরাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো কাঁচি দিয়ে আঘাত করতে থাকে। এসময় দোকানে পাশেই দাঁড়িয়ে থাকা ওই দুই সাংবাদিক বাধা দিলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার সময় নিজেকে শীর্ষ সন্ত্রাসী নবীর ছোট ভাই হিসেবে পরিচয় দেন সুমন মাতবর নামে এক হামলাকারী।

চা দোকানি সিরাজ মিয়া বলেন, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে আমার মাথায় আঘাত করে। এসময় ফেরাতে গেলে কাঁচি আমার হাতে ঢুকে যায়। এসময় সাংবাদিকরা এগিয়ে এসে দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করে। এজন্য তাদের ওপরো হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আমি আদাবর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা (নং-৮) করেছি।

মামলার এজাহারে বলা হয়েছে, দোকানে কথাবার্তার একপর্যায়ে আসামিরা দোকানিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারীভাবে কিল-ঘুষি-লাথি মারতে শুরু করে। একপর্যায়ে তারা দোকানে থাকা পান কাটার কাঁচি নিয়ে হত্যার উদ্দেশ্যে সিরাজের মাথা লক্ষ্য করে আঘাত করে। এসময় হাত দিয়ে আঘাত ফেরানোর চেষ্টা করলে গুরুতর আহত হন সিরাজ। তখন দোকানে থাকা ২ সাংবাদিক সিরাজকে রক্ষার চেষ্টা করলে তাদের উপরও হামলা চালানো হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার এসআই প্রবীর বলেন, গতকাল রাতে ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...