পরীক্ষামূলক সংস্করণ

গোপনে বিয়ে করা অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই পালালেন সবাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে প্রতারণা ও পরিবারসহ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইটারী এলাকায় এক যুবকের বিরুদ্ধে স্বামীকে স্বীকৃতি ও আশ্রয়ের দাবিতে আসা তার অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রীকে ফেলে পুরো পরিবারসহ বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপন করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত যুবকের নাম দুলাল। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি এবং উত্তর রাবাইটারী এলাকার বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী নারীর নাম সাথী আক্তার, যিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের নোলছিড়া এলাকার মৃত নুর ইসলামের স্ত্রী ছিলেন। সাথী আক্তার পেশায় একটি বেসরকারি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী বলে জানা গেছে। ঢাকায় রাজমিস্ত্রির কাজের সুবাদে দুলালের সঙ্গে সাথী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় ছয় মাস পূর্বে তারা ঢাকায় গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বর্তমানে সাথী আক্তার চার মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের কিছুদিন পর তিনি জানতে পারেন যে দুলালের বাড়িতে আগের একজন স্ত্রী এবং সন্তান রয়েছে। এই সত্যতা প্রকাশ পাওয়ার পর দুলাল কৌশলে ঢাকা থেকে পালিয়ে কুড়িগ্রামে তার নিজের বাড়িতে চলে আসেন। স্বামীর খোঁজে দ্বিতীয় স্ত্রী সাথী আক্তার মঙ্গলবার সকালে ফুলবাড়ীতে দুলালের বাড়িতে এসে উপস্থিত হন। কিন্তু দুলাল তার দ্বিতীয় স্ত্রীকে দেখতে পেয়ে আবারও কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান এবং তার পরিবারের অন্যান্য সদস্যরাও ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যান।

দিনভর বাড়ির সামনে অবস্থান করেও সাথী আক্তার ঘরে প্রবেশ করতে পারেননি এবং স্বামীর পরিবারের কেউ তাকে আশ্রয় দেয়নি। কোনো সমাধান না পেয়ে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। এই ঘটনার খবর পেয়ে গভীর রাতে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে স্থানীয় আমিনুল নামের এক ব্যক্তির বাড়িতে নিরাপদে রাখার ব্যবস্থা করে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত দুলালের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফুলবাড়ী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ইয়াছিন আলী জানিয়েছেন, দুলালকে বাড়িতে পাওয়া যায়নি এবং ওই নারীকে উদ্ধার করে স্থানীয় জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি মীমাংসা না হলে এবং ভুক্তভোগী নারী আইনি পদক্ষেপ নিতে চাইলে পুলিশ তাকে প্রয়োজনীয় সকল আইনি সহায়তা প্রদান করবে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...