পরীক্ষামূলক সংস্করণ

দোহার ও নবাবগঞ্জে আ. লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার দোহার ও নবাবগঞ্জে রাতভর বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত নাশকতা মামলার এজাহারভুক্ত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসন এক জোরদার অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২ জুন) গভীর রাত ১০টা থেকে শুরু করে বুধবার (৩ জুন) ভোর সকাল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া নাশকতা ও সহিংসতার মামলার এজাহারভুক্ত এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতী লীগের মোট ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের দোহার থানা থেকে কঠোর পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হয়। আদালতে হাজির করার সময় আসামিরা ‘জয়বাংলা স্লোগান’ দিতে থাকেন। পরবর্তীতে মামলার নথিপত্র ও অভিযোগ বিবেচনা করে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ থানা এলাকার অভিযানে সাব-ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, শুভ আহমেদ, দেলোয়ার, মনিরুজ্জামান এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একাধিক দল অংশ নেয়। মূলত বিগত আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

দোহার উপজেলা থেকে গ্রেপ্তার হওয়া ৭ জন নেতাকর্মী হলেন: দোহার থানা স্বেচ্ছাসেবক লীগের ৫৭ বছর বয়সী সদস্য আব্দুল কুদ্দুস, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ৫০ বছর বয়সী রিপন ভূইয়া, বিলাশপুর ইউনিয়ন ছাত্রলীগের ৩৬ বছর বয়সী সদস্য মো. খলিল শিকদার, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ৩৫ বছর বয়সী মো. সারোয়ার আলম ওরফে হানিফ, বিলাশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৫০ বছর বয়সী সভাপতি আবুল খালেক মোল্লা, বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬০ বছর বয়সী সদস্য মো. বিশা মাতবর এবং দোহার উপজেলা যুবলীগের ৫৯ বছর বয়সী সদস্য মো. বায়েজিদ হোসেন বাদল চৌকিদার।

অন্যদিকে, নবাবগঞ্জ উপজেলা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ৫ জন নেতাকর্মী হলেন: কৈলাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের ৪৫ বছর বয়সী সভাপতি নজির চৌধুরী, আগলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ৫৫ বছর বয়সী সহ-সভাপতি এস এম আক্তার হোসেন, বক্সনগর ইউনিয়ন তাঁতী লীগের ৬০ বছর বয়সী আহ্বায়ক মো. নুরুল ইসলাম, বান্দুরা ইউনিয়ন যুবলীগের ৪০ বছর বয়সী সাধারণ সম্পাদক মীর খোকন এবং কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের ৪৯ বছর বয়সী সদস্য লিটন মাদবর। দোহার সার্কেলের জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...