পরীক্ষামূলক সংস্করণ

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৮৬ জন

নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৮৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যুর ঘটনায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। মৃতদের মধ্যে ৪৬ জন পুরুষ এবং ৩৫ জন নারী।

এদিকে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ২০ হাজার ৭০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১২ হাজার ১৬২ জন এবং নারী ৮ হাজার ৫৪০ জন।

স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আসছে...