নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং নিজেকে তার লিয়াজোঁ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই অভিযোগে তার এবং তার ঘনিষ্ঠদের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে সিআইডি।
সিআইডি জানায়, আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবে থাকা মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।
তদন্তে দেখা গেছে, মোতাল্লেস হোসেন ও তার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবে প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই লেনদেনের সঙ্গে অর্থপাচার ও অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রমও খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া, যেসব ব্যক্তি এই প্রতারণার শিকার হয়েছেন, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে সিআইডি। একই সঙ্গে এই ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্তের কাজও চলছে।
Published on: July 31, 2025 | 6:00 PM
এই ধরনের ভয়েস নকল করে প্রতারণা কতটা ভয়াবহ হতে পারে বলে আপনি মনে করেন? মতামত জানান নিচে মন্তব্যে।



