পরীক্ষামূলক সংস্করণ

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র উদ্ধার, আনিন্দ্যসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর কাদিরগঞ্জে একটি কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোচিং সেন্টারের মালিক মোন্তাসেরুল আলম আনিন্দ্য ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। থানা সূত্রে জানা গেছে, তিনজনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন প্রস্তুত করা হচ্ছে।

এর আগে শনিবার (১৬ আগস্ট) রাতে কাদিরগঞ্জ এলাকায় “ডক্টর ইংলিশ” নামে ওই কোচিং সেন্টারে যৌথ বাহিনী অভিযান চালায়। এক মাসের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, অভিযানে গ্রেফতার হন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ভাতিজা মোন্তাসেরুল আলম আনিন্দ্য। তার সঙ্গে গ্রেফতার হন মো. রবিন ও মো. ফয়সাল।

অভিযানে যে সব জিনিস উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে:

দুটি বিদেশি রিভলভার ও গুলি, একটি এয়ারগান, ছয়টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, ওয়াকিটকি সেট, জিপিএস, টিজার গান, বিভিন্ন ধরনের কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, একাধিক কম্পিউটার, নগদ টাকা এবং দেশি ও বিদেশি মদ।

পুলিশ জানিয়েছে, মামলার পর গ্রেফতারদের আদালতে তোলা হবে। তদন্তের জন্য রিমান্ড চাওয়া হবে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

মাদক অভিযানে পুলিশের দেহ তল্লাশি, যা বলছে আইন

মেহেরপুরের গাংনীতে মাদক অভিযানের আগে পুলিশের দেহ তল্লাশির ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, পিআরবির বিধান অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করতেই এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

আসছে...