পরীক্ষামূলক সংস্করণ

সাবেক ডিবি প্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের ১৮ জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে সই করেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৩(গ) ধারা অনুযায়ী তারা পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত। সেই কারণে বিধি ১২(১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের সময়ে কর্মকর্তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...