পরীক্ষামূলক সংস্করণ

জঙ্গি নাটক সাজিয়ে ৭ ছাত্র হত্যা, সাবেক আইজিপি জাবেদসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাত মাদ্রাসাছাত্রকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের দাবি, ২০১৬ সালে সাত মাদ্রাসাছাত্রকে গুম করা হয়। পরে জয়দেবপুরের একটি বাড়িতে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয় তাদের। এরপর জঙ্গি অভিযোগ দেখিয়ে তাদের হত্যা করা হয়।

মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৫ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...