পরীক্ষামূলক সংস্করণ

বকেয়া পরিশোধ না হলে কঠোর কর্মসূচীর হুমকি বাংলাদেশ পোস্ট পত্রিকার সাংবাদিক ও কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

সিকদার গ্রুপের মালিকানাধীন দৈনিক বাংলাদেশ পোস্টের সাবেক সাংবাদিক ও কর্মচারীরা বকেয়া বেতন-ভাতা ও বোনাস দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন। সোমবার সকালে রাজধানীর বনানীর সিকদার হাউজের সামনে তারা অবস্থান কর্মসূচী পালন করেন। পরে গুলশানে পত্রিকার কার্যালয়ের সামনেও অবস্থান নেন।

অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোস্টের সাবেক সিটি এডিটর নাসিমা সোমা। তিনি জানান, প্রায় ১১ মাসের বেতন ও আটটি ঈদ বোনাস বকেয়া আছে। দ্রুত পাওনা না দিলে কঠোর আন্দোলনে যাবেন তারা।

অন্যান্য বক্তারা বলেন, বিনা নোটিশে চাকরিচ্যুতি ও বকেয়া না দেওয়ায় বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে পাওনা পরিশোধ না হলে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করা হবে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...