পরীক্ষামূলক সংস্করণ

মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন ১২ মার্চ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা নির্ধারিত দিনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে না পারায় কোতোয়ালি থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ কার্যদিবস সময় বাড়ানো হয়।

আদালত সূত্র জানায়, তদন্তে ত্রুটি থাকায় গত ২০ জানুয়ারি অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ১০ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। বর্তমানে ১৩ জন কারাগারে ও ৮ জন পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে পাথর দিয়ে আঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকায় ব্যবসা করতেন।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...