পরীক্ষামূলক সংস্করণ

কক্সবাজারে জমি বিরোধে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকায় জমি বিরোধে জাফর আলম হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় একজন আসামিকে খালাস এবং আরেকজনকে দেড় বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. নজরুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—নুরুল ইসলাম (৮০), সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) ও আশরাফুজ্জামান (৪৫)। মামলার আরেক আসামি মনজুরুল ইসলাম খালাস পান। ফরিদুল হক ওরফে সোনা মিয়াকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, দুই আসামি বিচার চলাকালে মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি হয়নি।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালের ২৬ ডিসেম্বর জমি দখলের চেষ্টায় বাধা দেওয়ায় জাফর আলমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মজিদ হত্যা মামলা দায়ের করেন।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...