পরীক্ষামূলক সংস্করণ

গাজায় ৮ হাজার সেনা পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া

অল ক্রাইমস.টিভি ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৮ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির সেনাপ্রধান জেনারেল মারুলি সিমানজুন্তাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে।

২০২৫ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার আওতায় ইসরায়েল ও হামাস স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরিকল্পনা অনুযায়ী গাজায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় একটি টেকনোক্র্যাট সরকার এবং নিরাপত্তায় ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ (আইএসএফ) গঠনের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত ‘বোর্ড অব পিস’-এর অধীনে এসব কাঠামো পরিচালিত হবে।

পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ ইতোমধ্যে বোর্ড অব পিসে যোগ দিয়েছে। জানুয়ারিতে ওয়াশিংটনে এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে ইন্দোনেশিয়ার সেনারা কবে গাজায় যাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নির্দেশনার অপেক্ষায় রয়েছে সেনাবাহিনী।

সূত্র: বিবিসি

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...