পরীক্ষামূলক সংস্করণ

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্ট ভাড়া নিচ্ছেন না মালিকরা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাজেক ভ্যালিতে প্রায় ৫০০ পর্যটক আটকা পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় আটকে পড়া পর্যটকদের কাছ থেকে রিসোর্ট ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় রিসোর্ট মালিকরা।

পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে ঘোষণার আগে সেখানে অবস্থান নেওয়া শত শত পর্যটক এখন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ফিরতে পারছেন না।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে গেছে। একই কারণে রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের ভারী বৃষ্টিতে বাঘাইছড়ি-দীঘিনালা এবং লংগদু-দীঘিনালা সড়কের একাধিক অংশ পানিতে ডুবে গেছে। পাশাপাশি কয়েকটি স্থানে পাহাড়ধস এবং সড়কের মাটি সরে যাওয়ায় যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে মেরুং এলাকায় সড়কের ওপর পানি ওঠায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের কেঙ্গেলছড়ি এলাকায়ও পানি ওঠায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক (যুবরাজ) জানান, সাজেকে আটকে পড়া প্রায় ৫০০ পর্যটকের কাছ থেকে রিসোর্ট ভাড়া নেওয়া হবে না। শুধুমাত্র পানি ও ইউটিলিটি বিল নেওয়া হবে এবং স্থানীয় খাবারের দোকানগুলোও সীমিত খরচে খাবারের ব্যবস্থা করবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ধস ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...