পরীক্ষামূলক সংস্করণ

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবার সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে পরিবেশের বর্তমান অবস্থার ইতিবাচক পরিবর্তন সম্ভব। পাশাপাশি রাজধানী ঢাকাকে বাসযোগ্য শহরে পরিণত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে দেশ গড়াই সরকারের লক্ষ্য। পরিকল্পনাহীনভাবে যত্রতত্র শিল্পকারখানা স্থাপন পরিবেশের জন্য হুমকি তৈরি করছে। তাই পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের অনেক মানুষ এখনো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন নন। এ কারণে পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, মানুষের মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, যে এলাকায় যে ধরনের গাছ উপযোগী, সেখানে সেই গাছই লাগাতে হবে। ইউক্যালিপটাসের মতো পরিবেশের জন্য ক্ষতিকর গাছ এড়িয়ে দেশীয় ও ঔষধি গাছ রোপণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পরিবেশ পদক-২০২৬-এর সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, গত ৬ জুলাই বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (EIU) প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি সূচকে বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয় দেখানো হয়েছে। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল রাজধানী।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...