পরীক্ষামূলক সংস্করণ

সীমান্তে গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কো, দুর্নীতির অভিযোগে আটক

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে দুর্নীতির অভিযোগে ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কোকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ ছাড়ার সময় সীমান্ত থেকে তাঁকে আটক করে ন্যাশনাল অ্যান্টিকরাপশন ব্যুরো অব ইউক্রেন (এনএবিইউ)।

রোববার এক বিবৃতিতে এনএবিইউ জানায়, ‘মাইডাস’ নামে একটি দুর্নীতি মামলার অংশ হিসেবে সাবেক জ্বালানিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও বিবৃতিতে নাম উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে, তিনি হারমান হালুশচেঙ্কো। দুর্নীতির গুরুতর অভিযোগের মুখে তিনি গত নভেম্বরে পদত্যাগ করেছিলেন।

তদন্তকারী সংস্থার দাবি, ইউক্রেনের জ্বালানি খাতে প্রায় ১০০ মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেন হয়েছে। বিশেষায়িত দুর্নীতি দমন প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, এই লেনদেন ব্যবসায়ী তৈমুর মিনদিচর মাধ্যমে সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন মন্ত্রী অবৈধ আর্থিক লেনদেনে সহায়তা করতেন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চুক্তি পেতে ঠিকাদারদের ১০–১৫ শতাংশ ঘুষ দিতে হতো।

এ ঘটনায় ইতিমধ্যে একাধিক মন্ত্রী পদত্যাগ করেছেন। তবে সাবেক কর্মকর্তারা সব অভিযোগ অস্বীকার করেছেন।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...