পরীক্ষামূলক সংস্করণ

নেতানিয়াহু: ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করতে হবে

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনার প্রস্তুতির মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম সরাতে হবে এবং সব পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে হবে। তিনি জোর দেন, শুধুমাত্র সমৃদ্ধকরণ বন্ধ নয়, ইরানের পারমাণবিক সক্ষমতাই শেষ করতে হবে।

নেতানিয়াহু আরও বলেন, যেকোনো চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যু এবং কঠোর আন্তর্জাতিক পরিদর্শন নিশ্চিত করতে হবে। হোয়াইট হাউসের বৈঠকের পর তিনি প্রথমবার জনসমক্ষে এ বিষয়ে মুখ খুললেন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প সম্প্রতি দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন, আর ইরান হুঁশিয়ারি দিয়েছে, হামলার ক্ষেত্রে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করবে।

সূত্র: আল জাজিরা

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...