পরীক্ষামূলক সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ: যুবলীগ নেতা দুলাল গ্রেপ্তার

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় জেলা যুবলীগের সহ-সভাপতি শরীফ উদ্দীন দুলাল (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মৃত মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সদর উপজেলার ফাটাপাড়া এলাকায় একটি বাড়িতে ককটেল তৈরির সময় গত শনিবার ভোরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং তিনজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, তদন্তের ভিত্তিতে দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...