পরীক্ষামূলক সংস্করণ

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (১২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) অনুরোধ জানিয়েছে। তিনি যদি ভারত সরকারের হেফাজতে থাকেন, তাহলে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর অথবা অন্য কোনো আইনগত প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হতে পারে।

চিফ প্রসিকিউটর বলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফেরানো হলে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ থাকবে না। দেশে আনার পর আইন অনুযায়ী তাকে প্রথমে কারাগারে নেওয়া হবে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি আগামী ডিসেম্বর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও তার সঙ্গে দেশে ফিরবেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, সরকার কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি জামিন পেয়েছেন—এমন নজির নেই। তাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে তাকে প্রথমে কারাগারে পাঠানো হবে। এরপর তিনি আপিল করতে পারবেন কি না, তা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...