পরীক্ষামূলক সংস্করণ

নীলক্ষেত-সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় সড়কে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নীলক্ষেত, সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় ও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে এলিফ্যান্ট রোড, আজিমপুরসহ আশপাশের বিভিন্ন সড়কে। ফলে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।

এর আগে সম্ভাব্য আন্দোলনকে কেন্দ্র করে নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছিল। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত এলাকায় কোনো জমায়েত না থাকায় অতিরিক্ত মোতায়েন করা বাহিনীর সদস্যরা সরে যান।

পরে দুপুর আড়াইটার দিকে হঠাৎ করেই শিক্ষার্থীরা নীলক্ষেত, সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে মুহূর্তেই যান চলাচল বন্ধ হয়ে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...