পরীক্ষামূলক সংস্করণ

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের বৈঠক, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইরানে সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে কর্মকর্তারা জানান, সপ্তাহ শেষ হওয়ার আগেই (রোববারের মধ্যে) হামলা চালানোর প্রস্তুতি তাদের রয়েছে।

সংবাদমাধ্যম CBS news –কে এক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্য জানালেও তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। আলোচনাকে ‘পরিবর্তনশীল ও চলমান’ বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভাবে কিছু মার্কিন সেনা ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে সেনা সরানো মানেই তাৎক্ষণিক হামলার সিদ্ধান্ত নয় বলেও জানানো হয়েছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...