পরীক্ষামূলক সংস্করণ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে বিনিয়োগবান্ধব পরিবেশ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব নীতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ব্যবসায় সফলতার জন্য সরকারের নীতিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনাও কম নয়। তাই নিরাপদ ও টেকসই বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণ, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়িয়ে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে চায়। এজন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...