সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে এক তরুণীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা এবং এতে থাকা তরুণীর পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। পরে তিনি ও তার পরিবারের পক্ষ থেকে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হয়।
এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।
নতুন ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাজী নজরুল ইসলাম প্রথমে একটি হোটেলে প্রবেশ করে রিসেপশনে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর এক তরুণী সেখানে এসে তার পাশে দাঁড়ান।
পরে রিসেপশনের ইশারায় তারা হোটেলের ভেতরের দিকে যান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এতে থাকা তরুণীর পরিচয় বা ভিডিওটির সময়-স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



