পরীক্ষামূলক সংস্করণ

দুই নদীর পানি বিপৎসীমায়, ১৪ জেলায় বন্যার শঙ্কা

পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টির কারণে দেশের কয়েকটি নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

নদীর পানি বৃদ্ধির কারণে ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে— বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা।

বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, সুরমা-কুশিয়ারা অববাহিকায় নদীর পানি আরও বাড়তে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি বা অবনতি হতে পারে।

এদিকে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নওগাঁ জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নদীটির কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি পরিস্থিতিও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এসব নদীর পানি কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত করতে পারে।

উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও নজরদারিতে রয়েছে। এসব নদীর পানি লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের কিছু এলাকায় সতর্কসীমায় থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে। এর ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা রয়েছে।

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...