পরীক্ষামূলক সংস্করণ

সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই দেশে ফিরেই সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ (শুক্রবার) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, স্পিকারের এই সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও, রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা শুরু হওয়ার পর নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফেরেন তিনি।

স্পিকারের আগাম দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছেই জমা দিতে হয়।

তবে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, এক সপ্তাহ বিদেশে থাকায় তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন, “আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।” রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলেও জানান তিনি।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...