পরীক্ষামূলক সংস্করণ

সেপ্টেম্বরেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বিশেষ সংসদ অধিবেশন ডাকার প্রয়োজন নেই, আগামী সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশনেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচন করতে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন হয়নি। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে।

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সম্ভাব্য মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সমীচীন হবে না।

তিনি আরও জানান, চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হলে তা প্রত্যাহার করা হবে। পাশাপাশি সীমান্তে বর্তমানে অতিরিক্ত হত্যাকাণ্ড (এক্সট্রা কিলিং) শূন্যের কোটায় রয়েছে বলেও দাবি করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, ধর্ষণ মামলায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এমন মামলা প্রত্যাহারের সুযোগ নেই।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করেন।

সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আগামী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

প্রধান খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ, প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা। শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ হাজার টাকা।

জাতীয় ঐক্যের সংলাপ শুরু আজ, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। প্রথম বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

ডিসেম্বরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকা পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

ডিসেম্বর মাসকে সামনে রেখে অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির মহাপরিচালক।

আসছে...